Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৬০ Time View

রংপুর সংবাদদাতা: রংপুরের মিঠাপুকুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি তানভীর হোসেন ওরফে তুহিনকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৯ জুলাই) বিকেলে র‌্যাব-১৩ এবং র‌্যাব-১-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় ইটাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তানভীর মিঠাপুকুর উপজেলার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। এই সুযোগে আসামি তানভীর বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১১ জুন সন্ধ্যায় ভুক্তভোগী নারী রান্নার জন্য টিউবওয়েলে পানি আনতে গেলে তানভীর তাকে অতর্কিত আক্রমণ করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। নারীর বাধা ও চিৎকারে তার পুত্রবধূ এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।

পরদিন ১২ জুন বিষয়টির মীমাংসার জন্য স্থানীয় মসজিদ কমিটিতে সালিশ বসার কথা থাকলেও তানভীর সেখানে অনুপস্থিত থাকে। সালিশ থেকে ফেরার পথে তানভীর ঐ নারীর ওপর পুনরায় হামলা চালায় এবং ইট দিয়ে হাঁটুতে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গত ১৬ জুলাই ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করলে মিঠাপুকুর থানায় একটি মামলা (মামলা নং-৩৯) রুজু করা হয়। মামলা হওয়ার পর থেকেই আসামি তানভীর আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন এলাকা থেকে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

Update Time : ১০:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬