
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। এজন্য প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেহবে ‘
শুক্রবার (২১ আগষ্ট) গাইবান্ধার দারুল আমান ট্রাস্টে আয়োজিত জেলা জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, জামায়াতের সাথে তরুণদের একটি বড় অংশ যুক্ত হয়েছে। এই তরুণদের ইসলামী আন্দোলনে ধরে রাখাটাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মানসিকতা বা পালস বুঝে উপযুক্ত নেতৃত্বদানের মাধ্যমেই কেবল তাদের আন্দোলনে টিকিয়ে রাখা সম্ভব।
গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল ইসলাম এবং গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান।
সভায় জেলার বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Reporter Name 



















