Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও অফিসে তালা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩৪ Time View
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি করেছেন তারা।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে বিক্ষোভকারীরা উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে মূল ফটকেও তালা লাগিয়ে দেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম, যোগ্যতা ও স্বচ্ছতা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা।
তাদের আরও অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যাচাই-বাছাই ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে বের করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বর্তমান ফলাফল বাতিল করে যোগ্যতা, মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে হবে।

তাদের দাবি, ফ্যামিলি কার্ড কর্মসূচির মতো জনগুরুত্বপূর্ণ একটি সরকারি কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত বাছাইয়ে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য নয়।

এদিকে, অভিযোগের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মহিমাগঞ্জে ২ হাজার গাছের চারা বিতরণ

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও অফিসে তালা

Update Time : ০৫:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬