Dhaka ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু সাঘাটায় জমি বিরোধে বিধবার ৪০টি গাছ নিধন, ৯৯৯-এ ফোন পেয়ে আটক ১ জেলার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ফলাফল নিয়ে উদ্বেগ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

স্ত্রীকে ভিডিও কলে রেখে গলাস ফাঁস: পুলিশ সুপারের বাংলো থেকে লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১২২ Time View
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পুলিশ সুপারের (এসপি) সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে ভিডিও কলে রেখে তিনি গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্য দিয়েছে পুলিশ।

​বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ব্যারাকের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।

​নিহত হাবিবুর রহমান (নায়েক পদমর্যাদার) নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। পারিবারিক জীবনে তার পাঁচ-সাত বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। গত ১২ আগস্ট তিনি ঢাকা থেকে বদলি হয়ে গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোতে গার্ড হিসেবে যোগদান করেছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হাবিবুর রহমান ব্যারাকে নিজের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিকেল সাড়ে ৩টার দিকে ব্যারাকের অন্য সদস্যরা ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে গার্ড কমান্ডার সোহেল মিয়া তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে হাবিবুরকে রডের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পান তারা।

​গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল জানান, স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলা ও ঝগড়ার একপর্যায়ে হাবিবুর ওয়াশরুমে ঢুকে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, হাবিবুর আজ রোজা রেখেছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গাইবান্ধার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

​অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণ করা হলেও পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

স্ত্রীকে ভিডিও কলে রেখে গলাস ফাঁস: পুলিশ সুপারের বাংলো থেকে লাশ উদ্ধার

Update Time : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬