
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনি ধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা কর্তৃক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভালো আচরণসহ ৭মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন,] গোবিন্দগঞ্জ পৌর সভার কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মামুন মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ কবীর প্রধান, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা ছাইদুর রহমান প্রমূখ।
বক্তারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা।
এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

Reporter Name 








