Dhaka ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

কাজ শুরু করেছেন হিট অফিসার, গরম কমাতে দিলেন পরামর্শ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ৩৬৫ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পাওয়া বুশরা আফরিন শহরের তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন। গরম কমাতে দীর্ঘমেয়াদে সুফল পেতে বৃক্ষরোপণের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক থেকে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে অংশ নিয়ে গাছ লাগানোর মাধ্যমে শহরের তাপ কমাতে কাজ শুরু করেছেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

0-20230606164113

বুশরা আফরিন বলেন, তাপ কমাতে সব থেকে বড় উপায় গাছ। তবে আরও কিছু পরিকল্পনা নিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছেন চিফ হিট অফিসার।

তিনি আরও বলেন, আমাদের টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। হঠাৎ করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না। এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে সেখান থেকে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়।

cats

এ কর্মসূচিতে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের আগামী বাজেটে বৃক্ষরোপণ আর রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।

এর আগে ‘সবুজে বাস, বারো মাস’ এ স্লোগান নিয়ে উত্তর সিটিতে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বৃক্ষরোপণের রোডম্যাপ ঘোষণা করেন তিনি। মেয়র জানান, শুধু গাছ লাগানোই না তার পরিচর্যাতেও সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নগর কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

কাজ শুরু করেছেন হিট অফিসার, গরম কমাতে দিলেন পরামর্শ

Update Time : ০৫:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩