Dhaka ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৬৬ Time View

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিট বা ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ‘শিখা ইন’ নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগে। সে সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। দ্রুত আগুন ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেকে হোটেলের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ভবন থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে শর্টসার্কিট বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত বাংলাদেশিদের কয়েকজন চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে স্থানীয় ও বাংলাদেশি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর কলকাতার হোটেল ও আবাসিক ভবনগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গ সরকার হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি

Update Time : ০৬:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬