Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু সাঘাটায় জমি বিরোধে বিধবার ৪০টি গাছ নিধন, ৯৯৯-এ ফোন পেয়ে আটক ১ জেলার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ফলাফল নিয়ে উদ্বেগ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

রংপুরে ৪ খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১০৮ Time View

স্টাফ রিপোর্টার: ঘরে বাইরে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ বন্ধ ও রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্ত্তী পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। মহিলা ফোরামের জেলা আহ্বায়ক ইশরাত জাহান লিপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সদস্য আফরোজা বেগম, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, সদস্য গোলাপি বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রফ্রন্টের সদস্য বিজয়া।

বক্তারা বলেন, বর্তমানে সারাদেশে ভয়াবহরূপে নারী-শিশু নির্যাতন বেড়েছে। পুলিশের ত্রুটি থাকায় আসামীরা বেকসুর খালাস পাচ্ছে। বিচারহীনতার ফলে আাসামীরা দুঃসাহসী হয়ে উঠছে। সম্প্রতি রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্ত্তী পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যাকান্ডের কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, পুলিশ খুনি সন্দেহে গ্রেপ্তার করলেও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা এটাকে নাটক বলছে। নেতৃবৃন্দ অধিকতর সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের রহস্য উদঘাটনের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে ৪ খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

Update Time : ০৩:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬