
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস তিনদিন সশরীর এবং দুই দিন ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি ভুয়া বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি এবং কোনো দাপ্তরিক আদেশও জারি করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখে ‘০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০’ নম্বর স্মারক উল্লেখ করে একটি পত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ওই পত্রে দাবি করা হয়েছিল, জ্বালানি সাশ্রয়কল্পে অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন কোনো পত্র জারি করা হয়নি। ছড়িয়ে পড়া চিঠিটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। সরকারি যেকোনো সিদ্ধান্ত বা সময়সূচি পরিবর্তনের তথ্য কেবলমাত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Reporter Name 























