Dhaka ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

গাইবান্ধাসহ নতুন ১৯ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৬৯ Time View

ডেস্ক রিপোর্ট:

দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা ও আধুনিকায়নের লক্ষ্যে ‘ফুয়েল পাস’ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হয়েছে। নতুন করে গাইবান্ধাসহ দেশের ১৯টি জেলায় এই ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব জেলার নাম প্রকাশ করা হয়।

নতুন করে এই কার্যক্রমের আওতায় আসা জেলাগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। এর আগে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ বেশ কিছু মেট্রোপলিটন এলাকা এবং গুরুত্বপূর্ণ জেলায় এই প্রকল্পের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শুরু হয়েছিল।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কিউআর কোডভিত্তিক এই অ্যাপটি আপাতত শুধুমাত্র মোটরসাইকেলের জন্য পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে। মূলত ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরানো এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে জ্বালানি বণ্টন ব্যবস্থা সুনিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এবং সব ধরনের যানবাহনের ক্ষেত্রে এই ‘ফুয়েল পাস’ সিস্টেম বাধ্যতামূলক করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

গাইবান্ধাসহ নতুন ১৯ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম

Update Time : ০২:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬