
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্টন মোড় এলাকা থেকে এক ক্যাসিনো মাস্টার ও এজেন্টসহ ২ জনকে আটক করেছে সাঘাটা থানা পুলিশ।
সোমবার (৫ মে) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে শাফিন আহমেদ বিপুল (৩৩), এবং একই উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের মৃত ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষের ছেলে পলাশ চন্দ্র ঘোষ (৩২)।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে শাফিন আহমেদ বিপুল দীর্ঘদিন থেকে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করতেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পর গাইবান্ধা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সাঘাটা থানা পুলিশ।

Reporter Name 







