Dhaka ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু 

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৮৩ Time View

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

নিহত শফিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গা মোড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ এলাকার মানিক মিয়ার জামাতা।

জানা যায়, শফিকুল ইসলাম তার শ্বশুর মো. মানিক মিয়ার বাড়িতে বর্গাকৃত জমির ধান কাটার উদ্দেশে আসেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় তিনি তার নানা শ্বশুর আয়াজ উদ্দিনের বাড়ির পাশের একটি আম গাছে আম পাড়তে ওঠেন। এ সময় বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করলে সেটি গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বাঁশের লাঠিতে আগুন ধরে যায় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছে আটকে পড়েন।

মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঁশে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু 

Update Time : ০৩:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬