Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ২১০ Time View

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ নিয়ে এবার কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, “ইরানের ধৈর্যেরও একটি সীমা আছে।”

সোমবার (২ জুন) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে কোনো নৌ-অবরোধ চলতে দেওয়া হবে না। একই সঙ্গে লেবাননে উত্তেজনা বৃদ্ধিও মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

রেজায়ি বলেন, “আমরা নৌ-অবরোধ চলতে দেবো না এবং লেবাননে উত্তেজনা বৃদ্ধিও মেনে নেবো না। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ধৈর্যেরও সীমা আছে।” উল্লেখ্য, তিনি অতীতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অন্যায্য আগ্রাসন’ শুরু হওয়ার পর ইরান অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত সীমিত করে।

এরপর ৮ এপ্রিল ইসলামাবাদের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তেহরান ও ওয়াশিংটনের প্রথম দফার আলোচনায় কোনো সমঝোতা হয়নি।
ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের বিষয়টি থাকতে হবে।
এদিকে ১৭ এপ্রিল তেল আবিব ও বৈরুত যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইসরায়েল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে।

সূত্র: প্রেস টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

Update Time : ০১:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬