Dhaka ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

সাঘাটায় সেভেন স্টার ব্রিকসকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৮১ Time View

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বাউলীয়া এলাকার সেভেন-স্টার ব্রিকসকে জড়িয়ে একটি ‘কুচক্রী মহল’ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অংশীদারদের পক্ষ থেকে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও ব্যক্তি স্বার্থসংশ্লিষ্ট দাবি করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সেভেন-স্টার ব্রিকসের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগ প্রচার করা হয়েছে, তা মূলত প্রতিষ্ঠানটির এক অংশীদার আমিনুল ইসলামের ব্যক্তিগত দেনা-পাওনা ও আর্থিক অনিয়ম আড়াল করার অপচেষ্টা।
অভিযোগে বলা হয়, আমিনুল ইসলাম ইটভাটার মালামাল ক্রয়-বিক্রির অর্থ অন্য অংশীদারদের অগোচরে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন।

এছাড়া ইটভাটার নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা গ্রহণ করেছেন বলেও দাবি করা হয়।

বর্তমানে সেই দেনার চাপ থেকে বাঁচতেই তিনি সংবাদ সম্মেলন করে অন্য অংশীদারদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও শিল্পবিরোধী বক্তব্য ছড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির অপর অংশীদাররা জানান, সেভেন-স্টার ব্রিকসের মোট পাঁচজন অংশীদার রয়েছেন। তাদের মধ্যে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মদ তুলিপও একজন অংশীদার। কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই চেয়ারম্যানের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা মূলত ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।

তারা আরও দাবি করেন, বিপুল পরিমাণ দেনার দায় মাথায় নিয়ে আমিনুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠান ও অংশীদারদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

এ ঘটনায় সেভেন-স্টার ব্রিকসের অংশীদাররা সংশ্লিষ্ট প্রশাসন ও গণমাধ্যমকে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

সাঘাটায় সেভেন স্টার ব্রিকসকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Update Time : ০২:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬