
প্রতিনিধি গাইবান্ধা
বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর উদ্যোগে দেশব্যাপী ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সংস্থাটি পরিচালিত ‘আনন্দলোক বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ সকালে কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর মাঝে তিনটি করে বিভিন্ন জাতের ফলের ও কাঠের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিইউকে-এর শিক্ষা কর্মসূচির আওতায় এই প্রকল্পের অধীনে মোট ২০ হাজার গাছের চারা বিতরণ করা হচ্ছে।

Reporter Name 





