প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি জরিপ নিয়ে সকহারি কমিশনার (ভূমি) রেজাউল ইসলামের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উম্মাচন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আউয়াল, অতিরিক্ত জেলাভ প্রশাসক ( মানবম্পদ উন্নয়ন) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ভূমি সংক্রান্ত প্রকাশিত বইটিকে এসি ল্যান্ড রেজাউল ইসলাম বলেন, নামজারীর বিষয়ে জানতে সহায়তা করবে এবং ভূমি সেবা নিতে এসে কেউ প্রতারিত হবে না।

Reporter Name 







