Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০০ Time View

স্টাফ রিপোর্টঃ ‘স্বদেশের প্রয়োজনে, বাঁচি তারুণ্যউত্থানে’ স্লোগানে রোববার গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মিলনে সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেন। শহরের কাচারি বাজারে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে সকালে জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং সম্মানীয় অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে. এম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সভাপতির পক্ষে সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুুন্নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মওলানা জহুরুল হক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্কব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কায়সার রহমান রোমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা কে. এম রেজাউল হক, সিনিয়র সহ-সভাপতি মো. জোবায়ের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে কৃতী আলোকচিত্র সাংবাদিক কুদ্দুস আলম এবং জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা রাখায় জাভেদ হোসেন, নূর আলম আকন্দ রিপন ও সুমন মিয়াকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সাংবাদিকদের মেধাবী সন্তান হিসেবে খালেদ হোসেনের মেয়ে আরিফা খাতুন, কায়সার রহমান রোমেলের ছেলে আদ্রিত কায়সার আত্ম ও মিজানুর রহমান রাজুর মেয়ে ফাতিমা রহমান রুমাইয়াকে সংবর্ধিত করা হয়। শেষে র‌্যাফেল ড্র ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের

Update Time : ০৭:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫