Dhaka ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু নবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ: সামনে এল ৫ বড় শর্ত সরকারি নিবন্ধন পেলো জিইউকে-সীড্স প্রকল্পের ৬টি সিবিও  কুলাউড়া সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১ আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৯৩ Time View

সাঘাটা সংবাদদাতাঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলিম আহমেদ তুলিপ-কে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর‌্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন স্বাক্ষরিত। এছাড়াও বিষয়টি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, সেলিম আহমেদ তুলিপ সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একজন দাপুটে বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্বল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পাহাড় জমা পড়ে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে।
এরই ধারাবাহিকতায়, দলের পক্ষ থেকে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায়, শেষ পর‌্যন্ত দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বহিষ্কার

Update Time : ০৮:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫