Dhaka ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

চিলমারীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ২৮ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও অনিয়ন্ত্রিত ড্রেজিং বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০মে)  দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট বাঁধেরমোড় এলাকায় তরুণ সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেয়। ‘নদী ভাঙনে মানুষ কাঁদে, বালুদস্যুরা টাকা বাঁধে’, ‘বাপ-দাদার ভিটা
বাঁচান,রাণীগঞ্জবাসী রুখে দাঁড়ান’সহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

চিলমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নিহারিকা শারমিন দিপি’র সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সমাজ উন্নয়নকর্মী মো. শাহজামাল, খন্দকার বদরুল ইসলাম, আশিক ইকবাল, আকতারা লিপি, সোহেল রানা, রফিকুল ইসলাম রতন, ব্যবসায়ী মুকুল মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও ড্রেজিং পরিচালিত হওয়ায় নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি ব্যাহত হচ্ছে। এতে নদীভাঙনের ঝুঁকি বেড়ে গেছে। নদী তীরবর্তী বহু পরিবার বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। ইতোমধ্যে অনেক পরিবার নদীগর্ভে জমি ও ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বলেও তারা উল্লেখ করেন।

তিনি বলেন,‘নদীকে ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক চরিত্র নষ্ট হচ্ছে। নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা ও বসতভিটা আজ হুমকির মুখে। জনস্বার্থে এসব কার্যক্রম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি।

অবিলম্বে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন ও অনিয়ন্ত্রিত ড্রেজিং বন্ধ, প্রশাসনের জব্দ করা বালু ২০০৯ সালের মোবাইল কোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত অপসারণ এবং পরিবেশ সম্মত নদী খনন নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চিলমারীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

Update Time : ১০:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬