
ডেস্ক রিপোর্ট: নাটোর ও জামালপুরে পানিতে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (মঙ্গলবার, ১৯ মে) নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজারপুর এলাকায় পাড়ির পাশে পরিত্যাক্ত একটি পুকুরে ডুবে নূর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামে ২ শিশুর মৃত্যু হয়। নিহত নুর মোহাম্মদ ওই গ্রামের রাজু আহমেদের ছেলে এবং আরাফাত একই গ্রামের মিন্টু রহমানের ছেলে।
স্বজনরা জানান, বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
অন্যদিকে জামালপুরের বকশিগঞ্জ ও মাদারগঘঞ্জ উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলেন- বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া এলাকার সুজা মিয়ার মোহাম্মদ আলী (০২) ও মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকার জাহিদুল ইসলামের ছেলে ইয়ামিন (০২)।

Reporter Name 









