Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২০ Time View

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

আগামীর প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং সমাজে এর বিস্তার রোধে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে সাঘাটা বাজারের প্রধান সড়ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাঘাটা পল্টন মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং সাঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পবিত্র কুমার।

সমাবেশে বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তরুণ সমাজকে এই ভয়াবহ পথ থেকে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একসাথে কাজ করতে

 হবে।” বক্তারা মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।

তারা আরও উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিকে পরিণত করতে মাদকমুক্ত পরিবেশ তৈরির বিকল্প নেই। এজন্য মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদিউজ্জামান বাবলু, নাজির হোসেন, সুজিত কুমার সাহা, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ, মুরাদ, রানা ও অপু। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Update Time : ১১:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬