Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

নিজেকে উজাড় করে দিয়েছি; আবেগঘন বার্তায় আর্জেন্টিনাকে বিদায় মহাতারকার

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৪ Time View

ডেস্ক রিপোর্টঃ ফাইনালের পর অনেকটা সময় ভেবে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির এক তারকা ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, দীর্ঘ ২০ বছরের জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টের হলেও এখন সময় এসেছে সরে দাঁড়ানোর।

বিদায়ী বার্তায় তিনি বলেন, “ফাইনালের পর থেকে অনেক সময় কেটে গেছে। অনেক ভেবে আমি সবাইকে জানাতে চাই যে, আমি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। জাতীয় দলের জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বস্ব দিয়ে লড়েছেন।“

শুধু সাম্প্রতিক সাফল্যের সময় নয়, তার আগেও দেশের হয়ে খেলতে গিয়ে সবটুকু উজাড় করে দিয়েছেন। তার লক্ষ্য ছিল ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইনদের আনন্দ দেওয়া এবং দেশের মানুষের গর্বের কারণ হওয়া।

তিনি আরও বলেন, “আমি জাতীয় দলে থাকা ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব। আমি নিজেকে উজাড় করে দিয়েছি, এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। আর আমার পেছনে অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।”

দীর্ঘ দুই দশকের পথচলায় পাওয়া সমর্থনের জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মাঠের ভেতর থেকে সমর্থকদের ভালোবাসা ও উল্লাস তিনি অনেক মিস করবেন। তবে জাতীয় দল থেকে সরে গেলেও বাইরে থেকে সবসময় আর্জেন্টিনাকে সমর্থন করে যাবেন।

পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই ফুটবলার। তিনি বলেন, এই দীর্ঘ যাত্রা ছিল একই সঙ্গে সুন্দর ও কঠিন। তবে সতীর্থদের সঙ্গে মিলে সমর্থকদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরে তিনি গর্বিত ও শান্তি অনুভব করছেন।

বার্তার শেষদিকে আবেগঘন কণ্ঠে তিনি লেখেন, “আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। চলো আর্জেন্টিনা!”

তিনি জানান, এই বিদায়ী কথাগুলো তিনি মূলত ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই লিখেছিলেন। তবে তার বাবাকে ঘিরে সাম্প্রতিক ঘটনার পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হয়েছেন।

দীর্ঘ ২০ বছরের জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি টেনে তিনি শেষবারের মতো সমর্থকদের উদ্দেশে বলেন, “আমি এখন আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে সমর্থন করব, ভালো সময়ে যেমন, খারাপ সময়েও তার চেয়েও বেশি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজেকে উজাড় করে দিয়েছি; আবেগঘন বার্তায় আর্জেন্টিনাকে বিদায় মহাতারকার

Update Time : ১২:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬