Dhaka ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

মহাসড়ক-রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নতুন ঘাঁটি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫২ Time View
নওগাঁ প্রতিনিধি: জননিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁর রাণীনগরে নতুন একটি পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ বিজয়কান্দি বড়বড়িয়া রেল পারাপার এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ বক্সটি।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে  রাণীনগর থানা পুলিশের আয়োজনে পুলিশ বক্সটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপরাধ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই স্থানে পুলিশ বক্সটি স্থাপন করা হয়েছে। বিশেষ করে আঞ্চলিক মহাসড়ক ও রেল পারাপার এলাকাকে কেন্দ্র করে যানবাহন চলাচল ও জনসমাগমের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
পুলিশ বক্সটি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুর নিজ অর্থায়নে নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে পুলিশ বক্সের পাশে অতিথিরা বৃক্ষরোপণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মহাসড়ক-রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নতুন ঘাঁটি

Update Time : ০৩:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬