
ডেস্ক রিপোর্ট: তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে গাইবান্ধায় আসছেন বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫) এর সংসদ সদস্য মমতাজ আলো।
আগামী ২৭ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত ৩ দিনের সফরে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করবেন। সফরের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন ও সেবা সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এছাড়া তিন দিনের এই সফরে গাইবান্ধা সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করবেন তিনি।

Reporter Name 












