
আজকের জনগণ ডেস্ক: দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর। এ ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা হয়।
ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপ ১২ নভেম্বর ২০২৬, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি ২০২৭, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোটের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি।
তবে এটি এখনো সম্ভাব্য সময়সূচি। প্রতিটি ধাপের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল নির্বাচন কমিশন পরবর্তীতে ঘোষণা করবে।

Reporter Name 


















