Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু সাঘাটায় জমি বিরোধে বিধবার ৪০টি গাছ নিধন, ৯৯৯-এ ফোন পেয়ে আটক ১ জেলার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ফলাফল নিয়ে উদ্বেগ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৩০ Time View

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।

স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, এনসিপি, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা সোসাইটি, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, প্রধান ডাকঘর, গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা: মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকাসহ জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

বক্তারা সভায় ৫ আগষ্টের তাৎপর্য তুলে ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

শেষে জেলার ৬ জুলাই শহিদ পরিবার ও ২শ’ ৪৬ জন জুলাই যোদ্ধাকে সম্মননা স্মারক প্রদান ও তাদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

Update Time : ০৪:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬