
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে আবু তালেব, সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বচিতরা হলেন সহ-সভাপতি: জোহা মিয়া, সহ-সাধারণ সম্পাদক: ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: ওহেদুল শেখ, অর্থ সম্পাদক: রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক: আনারুল ইসলাম, প্রচার সম্পাদক: রেজাউল শেখ, ধর্মীয় ও ক্রীড়া সম্পাদক: শাকিল আকন্দ, নির্বাহী সম্পাদক: মোত্তালেব সরকার ও ছামছুল প্রধান বে-সরকারিভাবে নির্বাচিত হন।
শনিবার (১৬ মে) উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজ কার্যালয়ে সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভোট প্রদান শেষে ভোট গণনা শুরু হয়।
গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ফলাফল ঘোষণা করেন।

Reporter Name 







