
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাক্ষকে এ কর্মশালা আয়োজন করা হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাপাহার এর উদ্যোগে এবং এডিবির সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ তাহাজ্জদ হোসেন। আলোচক ছিলেন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন কার্যক্রমের জিআইএস এক্সপার্ট, বেটস এ.এস.এম. আলভি রহমান। তিনি জিআইএস প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ সড়কের তথ্যভিত্তিক পরিকল্পনা, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইমলাম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি ও সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Reporter Name 







