Dhaka ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারীতে শিশু আয়শার হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি গাইবান্ধায় অজ্ঞাত নারীসহ দুজনের লাশ উদ্ধার সাংবাদিক মাহমুদুল গণি রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু নবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ: সামনে এল ৫ বড় শর্ত সরকারি নিবন্ধন পেলো জিইউকে-সীড্স প্রকল্পের ৬টি সিবিও  কুলাউড়া সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১

৫০ লক্ষ টন ধান ক্রয়ের দাবিতে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ১০৭ Time View

স্টাফ রিপোর্টঃ প্রকৃত কৃষকের কাছ থেকে ৫০ লক্ষ টন ধান ক্রয়ের দাবিতে সোমবার কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের পুরাতন বাজারের গেটের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের গাইবান্ধা জেলা সমন্বয়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা নেতা জেলা নেতা আব্দুল্যাহ আদিল নান্নু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা নেতা গোলাম রব্বানী, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক কৃষক নেতা জাহিদুল হক, ক্ষেতমজুর সমিতির এমদাদুল হক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের আফরোজা আব্বাস, ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতা পরমানন্দ দাস, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির আব্দুল্যাহ সরকার প্রমুখ।
বক্তারা ফসলের লাভজনক মূল্য প্রদান, ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র স্থাপন, ভুমিহীন কৃষকসহ প্রকৃত কৃষকদের কৃষি কার্ড প্রদান, ক্রয়কৃত ধান চাতাল মালিকদের গুদামে সংরক্ষণ ও সংকটকালে চাল করে নিম্ন আয়ের মানুষদের নিকট বিক্রয়,পল্লী রেশনিং চালু, ধান ক্রয় ব্যবস্থা দুর্নীতিমুক্ত ও সহজ করা, কৃষি উৎপাদনের ব্যয় কমানো, কৃষি ভর্তুকি সরাসরি কৃষককে প্রদান, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা বৃদ্ধি, সিন্ডিকেট ভেঙে কৃষক সমবায় বাজার গড়ে তোলা, বিএডিসিকে সক্রিয় করা, স্বল্প সুদে ও সহজ শর্তে কৃষি ঋন প্রদান ও কৃষি সংস্কার কমিশন গঠন এবং পত্রিকার হকার আনিস মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

চিলমারীতে শিশু আয়শার হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ

৫০ লক্ষ টন ধান ক্রয়ের দাবিতে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ

Update Time : ০৭:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫