Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণের লক্ষ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫৫ Time View

নওগাঁ সংবাদদাতা: উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসার ও আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে নওগাঁ জেলা পরিষদ সম্মেলন কক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল এবং নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক।

এছাড়াও বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি আ.স.ম সায়েমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ববর্গ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওগাঁ বিশ্ববিদ্যালয়কে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং উত্তরাঞ্চলের শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, একাডেমিক ভবন, আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, আবাসিক হল, খেলার মাঠ, গবেষণা কেন্দ্র এবং ডিজিটাল সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাস ডিজাইন ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। এতে পরিবেশবান্ধব ও আধুনিক নকশার মাধ্যমে একটি নান্দনিক শিক্ষা নগরী গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ তৈরির বিষয়ে মতামত দেন।

সভাপতির বক্তব্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন একে অপরের পরিপূরক। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমরা একটি আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন মহলের আন্তরিক সহযোগিতা থাকলে নওগাঁ বিশ্ববিদ্যালয় অচিরেই উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হবে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ

আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণের লক্ষ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬