
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন মেঘদূত -এর বর্ষার আয়োজন ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগষ্ট) সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিবেশিত নাটক, গান, কবিতা, নৃত্য উপভোগ করে দর্শক শ্রোতারা মুগ্ধ হোন।
গীতিকবি ও সাংবাদিক অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন লেখক-গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক জহুরুল কাইয়ুম। সভাপতিত্ব করেন মেঘদূত প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা (অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার) রকিবুর রহমান ডালেস।
কবিতা আবৃত্তি করেন গৌতমাশিষ গুহ সরকার ও মেঘলীনা দ্যুতি এবং নৃত্য পরিবেশন করেন আবিদা আমিন ও রিদিতা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শাহ মশিউর রহমান, সিরাজুল ইসলাম সোনা, চুনি ইসলাম, মোহাম্মদ আলী, সোমা সেন, এটিএন তারকা রেজোয়ান, গাইবান্ধার গায়েন স্বজন খন্দকার, অনিন্দিতা মৌ, নভোনীল ও রংধনু সামস।
শিল্পীদের যন্ত্রে সহযোগিতা করেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কীবোর্ডে এসএম স্বাধীন, গিটারে তানভীর মাহতাব ও প্যাডে মানিক বর্মন।
অনুষ্ঠানে নাটকের সংলাপ উচ্চারণ করেন বাচিকশিল্পী শিরিন আক্তার ও কবি সোহেল রানা।

Reporter Name 








