
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগষ্ট) বিকেলে মিছিল শেষে পৌর শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম সরকার এমপি।
জামায়াতে ইসলামীর জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সেক্রেটারি মো. ফাহিম মন্ডল প্রমুখ।
বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

Reporter Name 















