Dhaka ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৩৬৪ Time View

প্রতিনিধি গাইবান্ধা
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রোববার গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা, ভুমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতামূলকসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। বেসরকারি সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রধান শিক্ষক এহছানুল কবির, এসকেএস প্রতিনিধি আশরাফুল ইসলাম, মোশাররফ হোসেন, জিইউকে প্রতিনিধি আবু সাইদ তুহিন, লাইজু আক্তার প্রমুখ।
এর আগে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও রোভার স্কাউটের সদস্যরা অংশ নেয়।
বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। যাতে আগামীতে যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। সেব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Update Time : ১২:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪