
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন এবং এ সংক্রান্ত একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় এই কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ডিজিটাল স্ক্রিনে দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন গাইবান্ধা- ২ আসনের সংসদ সদস্য মো. আবদুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
এর আগে ভূমিসেবা মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

Reporter Name 









