Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা অবশেষে সত্যি হলো গুঞ্জন, শাকিবের সেই নীতিই মেনেছিলেন বুবলী বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি বিশেষ অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর নৃশংস গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১১১ Time View

প্রেস বিজ্ঞপ্তিঃ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর নৃশংস গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে গানাসাস মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, প্রণব চৌধুরী খোকন, অ্যাড. নওশাদুজ্জামান, জিয়াউল হক জনি, মোস্তাফিজুর রহমান বাবলু, সুকুমার চন্দ্র মোদক, অধ্যাপক রোকেয়া খাতুন, আব্দুল মোত্তালেব মন্ডল, মো. জুয়েল মিয়া, রিপন বর্মণ, সেকেন্দার আলী, অ্যাড. জেডআই স্বাধীন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। খাদ্য, চিকিৎসাসহ সব ধরণের পরিষেবা বন্ধ করে দিয়ে ফিলিস্তিনিদের উপর নৃশংসতম গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েইল। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েইলের নির্বিচার হামলায় এ পর্যন্ত প্রায় ৫২ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় লাখ। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ হাজারের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু এই ইসরায়েইল। আধুনিক ইতিহাসে কোনো সংঘাতে নারী, শিশু এমনকি নবজাতকদের নিশ্চিহ্ন করার এমন তৎপরতা দেখা যায়নি। বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠলেও ইসরায়েইল তোয়াক্কা করছে না। কারণ তার প্রতি সমর্থন রয়েছে যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের তেল ও খনিজ সম্পদ দখল এবং ঐ অঞ্চলে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসরায়েইলকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক আদালতে ইসরায়েইলের গণহত্যার বিচার, ইসরায়েইলের সম্পর্ক অর্থনৈতিক, সামরিক, কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েইলি গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর নৃশংস গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

Update Time : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫