Dhaka ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

চিলমারীতে স্কুলের নিরাপত্তা প্রাচীর নির্মাণে অনিয়ম

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১৭৬ Time View

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের চিলমারীতে এক প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বালাবাড়ীহাট ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নকশা বহির্ভূতভাবে নিম্নমানের ইট-খোয়া দিয়ে ঢালাই দিয়ে সীমানা প্রাচীরের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের সামগ্রী দিয়ে করা কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা।
সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বালাবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ১৪ লাখ ২৪ হাজার ২৫৩.৫৪ টাকার চুক্তিতে প্রকল্পটির নির্মাণকাজ পায় মেসার্স খায়রুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যাতে দুর্ঘটনার শিকার না হয় সেজন্য সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে চিলমারীতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রোববর ত্রুটিপূর্ণ এই কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা।স্থানীয় মিলন মিয়া,আরিফ হোসেনসহ অনেকে বলেন,স্কুলটিতে কোমলমতি শিক্ষার্থীরা লেখা পড়া করে। নিম্নমানের সামগ্রী দিয়ে সীমানা প্রাচীন নির্মাণ করা হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা।
চিলমারী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, প্রাচীরের ত্রুটিপূর্ণ কাজ ভেঙে ফেলে নতুন করে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

চিলমারীতে স্কুলের নিরাপত্তা প্রাচীর নির্মাণে অনিয়ম

Update Time : ০৭:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫