
ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
মো. খলিলুর রহমানকে আহ্বায়ক ও মো. বদিউজ্জামান বাঘুকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক- মো. মোসলেম উদ্দিনকে। যুগ্ম আহ্বায়ক- এ.কে.এম. শামসুল আলম, মো. আবুল হোসেন, মো. পাষাণ আলী, মাসুদ রানা ও হাফিজুর রহমান।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব- মো. মোকাররম হোসেন সাদাম। যুগ্ম সদস্য সচিব- মো. নুরুজ্জামান, ডা. তালেবুর রহমান, আবু সালেহ মোহাম্মদ সালাহউদ্দিন, মো. শাকিরুল মাস্টার, সোহেল রানা ও মোহা. জুলফিকার আলী খান।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে আবু রায়হান অপুকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার নুবায়েত হোসেন, আনোয়ার হোসেন ও আব্দুর রউফ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আরাফাত হোসেন বুলবুল, মো. সোহাগ আলি, রোকসানা পারভীন, মো. ফিরোজ আলী ও মো. জুয়েল শেখ। সদস্য হিসেবে রয়েছেন—হেলাল আহমদ, বাবুল ইসলাম, জেমি আক্তার, মো. মতিয়ার রহমান ও মো. মাহফুজুর রহমান মিন্টু।

Reporter Name 



















