Dhaka ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু সাঘাটায় জমি বিরোধে বিধবার ৪০টি গাছ নিধন, ৯৯৯-এ ফোন পেয়ে আটক ১ জেলার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ফলাফল নিয়ে উদ্বেগ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দিন দিন নিম্নগামী হচ্ছে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা

  • Reporter Name
  • Update Time : ০২:২১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৫২ Time View

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners প্রকাশিত সর্বশেষ Henley Passport Index অনুযায়ী, বিশ্বব্যাপী ভ্রমণ-সুবিধার ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্টের কার্যকারিতা দিন দিন কমছে। International Air Transport Association (IATA)-এর সরকারি ভ্রমণ তথ্যের ভিত্তিতে প্রস্তুত এ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে মাত্র ৩৫টি দেশে ভিসামুক্ত (Visa-free) অথবা অন-অ্যারাইভাল (Visa-on-arrival) সুবিধা পাচ্ছেন, যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে বাংলাদেশিদের জন্য এ ধরনের গন্তব্য ছিল ৪২টি। ২০২৫ সালে তা কমে ৩৯টিতে এবং ২০২৬ সালের শুরুতে ৩৭টিতে নেমে আসে। সর্বশেষ হালনাগাদে আরও দুটি দেশ এ সুবিধা প্রত্যাহার করায় বর্তমানে সংখ্যা দাঁড়িয়েছে ৩৫-এ। ফলে মাত্র আড়াই বছরের ব্যবধানে বাংলাদেশি পাসপোর্টের আন্তর্জাতিক ভ্রমণ-সুবিধা উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, একটি দেশের পাসপোর্টের শক্তিমত্তা শুধু ভ্রমণ-সুবিধাই নয়; বরং এটি সেই দেশের কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বৈশ্বিক আস্থারও একটি গুরুত্বপূর্ণ সূচক। তাই পাসপোর্টের মর্যাদা বৃদ্ধি এবং আরও বেশি দেশের সঙ্গে ভিসা-সহজীকরণ চুক্তি সম্পাদনে কার্যকর কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

দিন দিন নিম্নগামী হচ্ছে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা

Update Time : ০২:২১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬