
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বলেছেন দেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে মানবকল্যাণের বিকল্প কিছু নেই। দেশের মানুষ শান্তিতে থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে, ক্ষমতাসীনদের এটা বুঝতে হবে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক গাইবান্ধা শহরের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, বেকারত্ব এবং দারিদ্র আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এর মোকাবেলায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
সমাজকল্যাণ অধিদপ্তরের গাইবান্ধা শহর কার্যালয় মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠানে শহর সমাজসেবার কর্মকর্তা রাজীব কুমার বাগচীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইমাম হাসিব।
অনুষ্ঠানে শহর এলাকার ১৯ টি বেসরকারি সংস্থার মধ্য স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, স্যানিটেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় মোট চার লক্ষ সাতাত্তর হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Reporter Name 


















