Dhaka ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

প্রথম জেলা হিসেবে নওগাঁয় এআইয়ের চোখ, অপরাধী শনাক্ত হবে মুহূর্তেই

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স এন্ড সাইবার ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম কোনো জেলা হিসেবে নওগাঁকে এআই ক্যামেরার আওতায় নিয়ে আসা হলো।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যলায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাবের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ। এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সিভিল সার্জন ডা.আমিনুল ইসলাম, সহ স্থানীয় সুধী জনরা বক্তব্য রাখেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ ৬৪টি পয়েন্টে বসানো হয়েছে এআই কানেক্টেড ডিজিটাল এই ক্যামেরা। সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে ২৪ ঘন্টা মনিটরিং করা হবে এসব ক্যামেরা। এআই বেইজড ফেস ডিটেকশন ও রিকগনিশন সিস্টেম সংযুক্ত এ ক্যামেরা রিয়াল টাইম অ্যালার্ট ও সনাক্তকরণ এবং সন্দেহজনক ব্যক্তিদের দ্রুত ওয়ার্নিং লিস্টে সংরক্ষণ করবে। এছাড়া যানবাহনের নাম্বার প্লেট সনাক্তকরণ ও রেকর্ড, সন্দেহভাজন চুরি হওয়া গাড়ি ট্রেকিং এবং রিয়েল টাইম ডাটাবেজ ইন্টিগ্রেশনের কাজ করবে এসব ক্যামেরা।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক অবস্থায় শহরের গুরুত্বপূর্ণ ৬৪টি পয়েন্টে বসানো হয়েছে এই ক্যামেরা। এর মাধ্যমে অপরাধীরা সহজেই সনাক্ত হবে পুলিশের কাছে। কোন ধরনের অপরাধ করে কেউ আর পার পেয়ে যাবে না। এসব ক্যামেরার ফলে শহরের চিত্র এখন পাল্টে যাবে। পরবর্তীতে আরও ক্যামেরা শহরের বিভিন্ন স্থানে বসানো হবে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ বলেন, বাংলাদেশের মধ্যে প্রথম কোনো জেলা হিসেবে নওগাঁ এআই ক্যামেরার আওতায় আসলো। দেশ উন্নত হয়েছে, প্রযুক্তির উন্নয়ন ঘটেছে। পুলিশ এখন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধ দমনে কাজ করতে চায়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, এখন থেকে আমাদের পুরো শহর ক্যামেরার আওতায়। কেউ আর অপরাধ করে পার পাবে না। শহরে ট্রাফিক নিয়ন্ত্রণেও এ ক্যামেরা ভূমিকা পালন করবে। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে এ প্রকল্পে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

প্রথম জেলা হিসেবে নওগাঁয় এআইয়ের চোখ, অপরাধী শনাক্ত হবে মুহূর্তেই

Update Time : ০৩:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬