Dhaka ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বাংলাদেশের যে মসজিদে প্রতি শুক্রবার ২ বার জুমার নামাজ আদায় হয়

  • Reporter Name
  • Update Time : ১২:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২৬ Time View

তিমির বনিক, মৌলভীবাজার: একই দিনে, একই মসজিদে পর পর দুই বার পবিত্র জুমার নামাজ! শুনতে অবাক করার মতো হলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী পৃথিমপাশা নবাব বাড়ির জামে মসজিদে যুগের পর যুগ ধরে পরিচালিত হয়ে আসছে এই ব্যতিক্রমী ও অনন্য সংস্কৃতি। মূলত শিয়া ও সুন্নী—উভয় মতাবলম্বী মুসল্লিদের ধর্মীয় রীতিনীতি, খুতবা ও সময়ের ভিন্নতার কারণে এই একই মসজিদে পৃথক দুটি জুমার জামাত অনুষ্ঠিত হয়।

জমিদার আমল থেকে শুরু হওয়া শতাব্দীর প্রাচীন এই রেওয়াজ আজও কোনো প্রকার মতভেদে না জড়িয়ে অত্যন্ত শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

সাধারণত বিভিন্ন মতাবলম্বীদের মধ্যে ধর্মীয় চর্চা নিয়ে নানা টানাপোড়েন দেখা গেলেও, পৃথিমপাশা নবাব বাড়ির চিত্র একেবারেই ভিন্ন। স্থানীয়দের মতে এই ব্যতিক্রমী উদ্যোগটি কোনো বিভেদের প্রতীক নয়, বরং দু’টি ভিন্ন মতালম্বী ধর্মপ্রাণ মানুষদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। শতাব্দীর পর শতাব্দী ধরে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মীয় সংস্কৃতির পরিবেশ রক্ষা করে আসছেন।

ঐতিহাসিক এই নবাব বাড়ি জামে মসজিদটির স্থাপত্যশৈলী এবং দুই রীতিতে জুমার নামাজ আদায়ের এই প্রাচীন ঐতিহ্য দেখতে দূর-দূরান্ত থেকে প্রতি শুক্রবার বহু দর্শনার্থী ভিড় জমান। ধর্মীয় উদারতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানটি এখন মৌলভীবাজারের অন্যতম প্রধান ঐতিহাসিক স্মৃতি চিহ্নের আকর্ষণ।

কোনো প্রকার সংঘাত ছাড়াই দুই ভিন্ন ধারায় ধর্মীয় আচার একই ছাদের নিচে একই দিনে উদযাপিত হওয়া-কুলাউড়ার পৃথিমপাশার নবাব বাড়িকে দেশের বুকে সম্প্রীতির এক অনন্য উচ্চতায় সমাসীন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি

বাংলাদেশের যে মসজিদে প্রতি শুক্রবার ২ বার জুমার নামাজ আদায় হয়

Update Time : ১২:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬