Dhaka ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র 

বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পৌর শাখার পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন প্রস্তাবকে ইতিবাচক ও জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেল এ তথ্য জানিয়ে বলেন, মেলা আয়োজনের পাশাপাশি শিক্ষার পরিবেশ, স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণ, ব্যবসায়ীদের স্বার্থ ও সাধারণ মানুষের সুবিধার বিষয়গুলো গুরুত্ব পাওয়া প্রয়োজন। এ কারণে এনসিপির উত্থাপিত কয়েকটি প্রস্তাব এবারের মেলাতেই বাস্তবায়ন করা হচ্ছে এবং কয়েকটি প্রস্তাব ভবিষ্যৎ মেলা আয়োজনের ক্ষেত্রে বিবেচনায় নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, এবারের বাণিজ্য মেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশাধিকার নিশ্চিত করার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। মেলায় স্থানীয় উৎপাদিত পণ্য রয়েছে- এমন ৪০ জনেরও বেশি ক্ষুদ্র উদ্যোক্তাকে বিনামূল্যে অথবা প্রতীকী ১০ টাকা মূল্যে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণের বিষয়ে এনসিপির প্রস্তাবের একটি বড় অংশ বাস্তবায়িত হবে। এছাড়াও এনসিপির প্রস্তাব অনুযায়ী বর্তমান ও ভবিষ্যতে বাণিজ্য মেলা অনেক পরিবর্তিত হবে বলে চেম্বার সভাপতি জানান।

উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শহরের বাংলা বাজারস্থ ম্যাজিস্ট্রেট কোয়ার্টার মাঠে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা

বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স

Update Time : ০৫:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬