
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনি ধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পাবলিক লাইব্রেরি ম্যাগাজিন ‘অক্ষরিকা’র প্রকাশনা উপলক্ষে লেখকদের পরিচিতি ও সাহিত্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অক্ষারিকা ম্যাগাজিনের সম্পাদক হুমায়ন আহম্মেদ বিল্পবের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) তামশিদ ইরাম খান। আরও বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম মোস্তফা, লেখক ও সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, নাট্যকর মানিক বাহার, লেখক ও সাংবাদিক মনজুর হাবীব।

Reporter Name 


















