Dhaka ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ: সামনে এল ৫ বড় শর্ত সরকারি নিবন্ধন পেলো জিইউকে-সীড্স প্রকল্পের ৬টি সিবিও  কুলাউড়া সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১ আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা ১০ বছরেও মেলেনি সুফল: স্লুইস গেট যেন কৃষকের গলার কাঁটা নৈশভোজে হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

সয়াবিনের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ১০৬ Time View

স্টাফ রিপোর্টঃ সয়াবিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ, বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে ও সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি’র জেলা সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা নেতা এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ জেলা নেতা আফরুজা বেগম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান, ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন, যেসময় সাধারণ মানুষের আয় কমেছে সেই সময় সয়াবিনের দাম লিটারে ১৪টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করবে। সেই সাথে শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য বাড়বে যা জনগণের উপরই পড়বে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা করছে। পেঁয়াজের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। তারা নিত্যপণ্যের উপর যখন তখন ভ্যাট আরোপেরও সমালোচনা করেন এবং অবিলম্বে সয়াবিনের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ: সামনে এল ৫ বড় শর্ত

সয়াবিনের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

Update Time : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫