Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ , আটক ১

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৭৮ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর শ্বাসরোধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরে আহত সাংবাদিক থানায় লিখিত এজাহার দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও জয়পুর বার্তা পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি মো. জুলহাজ হোসেন (৩৬) গত মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, ওই দিন বিকেল প্রায় ৩টার দিকে মহাদেবপুর বকচত্বর এলাকায় চেয়ারম্যান মার্কেটের ভেতরে প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে অভিযুক্ত মো. রাজন (৩২) ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন সেখানে এসে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এজাহারে সাংবাদিক দাবি করেন, একপর্যায়ে অভিযুক্ত রাজন তার গলা চেপে ধরে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করেন। তিনি কোনো রকমে নিজেকে রক্ষা করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে।
তার চিৎকার শুনে স্থানীয় সাংবাদিক মো. ইউসুফ আলী সুমন (যায়যায়দিন প্রতিনিধি), মো. মেহেদী হাসান, মো. শহিদুল ইসলামসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সহায়তায় অভিযুক্ত রাজনকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অজ্ঞাত অন্যরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজনকে আটক করে নিজেদের হেফাজতে থানায় নিয়ে যায়। পরে আহত সাংবাদিক মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসা শেষে স্বজনদের সঙ্গে পরামর্শ করে তিনি মহাদেবপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে শ্বাসরোধে হত্যাচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। রাজন নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ 

সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ , আটক ১

Update Time : ০২:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬