
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি গ্রামের ভেড়ামারা খেয়াঘাট সংলগ্ন তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে খেয়াঘাট সংলগ্ন নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। কাছে গিয়ে নিশ্চিত হন এটি একজন বয়স্ক ব্যক্তির লাশ। পরে বিষয়টি থানায় জানানো হলে সুন্দরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহটি অজ্ঞাত পরিচয়ের এক বয়স্ক ব্যক্তির। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Reporter Name 
























