
নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার ২৬ বছরেও এমপিওভুক্ত হয়নি গাইবান্ধার পলাশবাড়ীর পবনাপুর মহিলা কলেজ। ফলে দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবযাপন করছেন কর্মরত শিক্ষক-কর্মচারীরা। এ অবস্থায় দ্রুত এমপিওভুিক্তর দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নারী শিক্ষার অগ্রগতির জন্য ২০০০ সালে স্থাপিত হয় পবনাপুর মহিলা কলেজ। উপজেলার ৮টি ইউনিয়নের নারীদের উচ্চ মাধ্যমিক শিক্ষার একমাত্র কলেজ এটি। এখানে প্রায় তিনশ’রও বেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন। কলেজটিতে পাশের হারও ভালো। কিন্তু দীর্ঘ ২৬ বছরেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা।
এদিকে গ্রামের নিম্নবিত্ত পরিবারের মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ ধরে রাখার জন্য প্রতি বছর কলেজ কর্তৃক বিনামূল্যে বই, খাতা কলম দেওয়া হচ্ছে। নারী শিক্ষার প্রসারে কলেজটি দ্রুত এমপিওভুক্তির দাবি শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসীর।
এখান ৮ ইউনিয়নের নারী শিক্ষা কার্যক্রম গতিশীল রাখতে কলেজটি এমপিওভুক্ত করতে দ্রুত উদ্যোগ নেবে সরকার, এমনটাই চান স্থানীয়রা।

Reporter Name 



















