
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা’র উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহায়তার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে হেল্পএক্স কর্মসুচী উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে কলেজ গেট প্রধান ফটকে হেল্পএক্স আয়োজন করা হয়।
আরও উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক দুলাল শেখ , মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মৃধা,সদস্য সচিব ইসমাইল ইসলাম,সাবেক যুগ্ন আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী,হামিদুল সেখ , ছানারুল ইসলাম, মহিমাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান , সাধারণ সম্পাদক শাহরিয়ার রাতুল রিজবী , সাংগঠনিক সম্পাদক মোহন ইসলাম প্রমুখ।

Reporter Name 























