Dhaka ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার অবৈধভাবে রাসায়নিক সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আমেরিকায় গ্রিন কার্ডের নিয়মে বড় পরিবর্তন: চাকরি থাকলেও যাচাই হবে সামগ্রিক আর্থিক অবস্থা গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এবং সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৮৪ Time View

গোবিন্দগঞ্জ ও সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামী ব্যাংকের সামনে ট্রাকের ধাক্কায় রকেট মূরমূ (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। অপরদিকে সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে মনা নামে এক যুবকের।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের ইসলামী ব্যাংকের সামনে এক দুর্ঘটনায় মারা যায় রকেট মুরমু। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। রকেট মূরমু দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর গ্রামের শিমুল মূরমুর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায় ওই যুবক কিছুটা অপ্রকৃতস্থ ছিল। দুর্ঘটনার আগে সে নিজের মাথায় নিজেই ইট দিয়ে আঘাত করছিল। এ সময়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান নিহত যুবকের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামে জ্যোতিষ চন্দ্র বর্মন মনা নামে এক যুবকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সুরেন্দ্র বর্মন (ঘুতু)-এর ছেলে।

জানা গেছে, শনিবার নিজ বাড়িতে ব্যালেন্ডার মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জ্যোতিষ চন্দ্র বর্মনের মথরপাড়া বটতলা বাজারে একটি চায়ের দোকান ছিল। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে দেড় লাখ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এবং সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

Update Time : ১০:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬