Dhaka ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০২:২১:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১২১ Time View

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যমগুলোকে চিঠি দিয়েছে। চুপ করে বসে থাকার উপায় নেই, প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে: তথ্য উপদেষ্টা

চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

এমন একটি নির্দেশ আসতে পারে, তা ধারণাই করা হচ্ছিল। কারণ, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বাংলাদেশের পেস আক্রমণে মোস্তাফিজ এখনো বড় ভরসা
বাংলাদেশের পেস আক্রমণে মোস্তাফিজ এখনো বড় ভরসাছবি: এসিসি

আগের দিন গত শনিবার আইপিএল সম্প্রচার বন্ধের এই অনুরোধের বিষয়ে গতকাল রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেছিলেন, আইনি ভিত্তি পর্যালোচনা করছেন, এটা কোন মাধ্যমে, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই বিষয়টা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এ–ও বলেছিলেন, এখানে একটি সিচুয়েশন তাঁর জন্য তৈরি করা হয়েছে। তাঁকে এ ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। তাঁর চুপ করে বসে থাকার উপায় নেই।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

তথ্য উপদেষ্টার এই বক্তব্যের এক দিন পরেই আজ তথ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিল।

পেসার মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল। তবে ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড–বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর।

এমন সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এই ঘটনার জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

Update Time : ০২:২১:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬